শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৪

চাঁদাবাজ গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চাঁদাবাজ ফাহিম আহম্মেদ প্রকাশকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র ও চাপাতিসহ ঢাকা রাজধানীর মিরপুর থেকে। শুক্রবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে ছুরিকাহত করে ফাহিম। তার কাছ থেকে একটি চাপাতি ও একটি রিভালবার উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি জনাব, মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গ্রেপ্তার ফাহিম মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ। সে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই তাকে চাপাতি দিয়ে কোপায়।
চাঁদাবাজি করার সময় হাতে চাপাতি নিয়ে ঘুরে বলে তাকে সবাই চাপাতি ফাহিম নামেই ডাকে। মাস দুয়েক আগেও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয় সে। কারাগার থেকে ১০ দিন আগে ছাড়া পায়।
ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজি শুরু করে।
সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তার বাসা থেকে একটি রিভালবার ও চাপাতি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকেও ছুরিকাহত করে পালানোর চেষ্টা করে। তার ছুরিকাঘাতে পুলিশ সদস্য এস আই সোহেল রানা আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গ্রেপ্তার ফাহিমের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।