শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৪

যেকোনো চ্যালেঞ্জ পুলিশ এখন মোকাবেলা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী।

ডেইলি ক্রাইম বার্তা : স্বাধীন দেশে পুলিশকে হতে হবে জনগণের পুলিশ, বলেছেন- স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব, আসাদুজ্জামান খান। তিনি আরও বলেন, পুলিশ আজ সেই জায়গাতে এসেছে।
পুলিশ তাদের দক্ষতা,অভিজ্ঞতা দিয়ে কাজ করছেন। করোনা ক্রান্তি লগ্নের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে মন্ত্রী বলেছেন,করোনার সময় সন্তানরা মা’র লাশ নিতে হাসপাতালে যায়নি।
পুলিশ ঠিকই সেই লাশের দাফনকাজসহ সবকিছু নিজ দায়িত্বে সেরেছেন। বঙ্গবন্ধু পুলিশকে নিয়ে যে স্বপ্ন দেখতেন পুলিশ আজ সেই জায়গায় এসেছে। পুলিশের মনোবল সবসময় অটুট রয়েছে,মাননীয় প্রধানমন্ত্রী’র প্রতি আস্থা রয়েছে।
পুলিশের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী জনাব, আসাদুজ্জামান খান দাবি করেছেন, পুলিশের ওপর অর্পিত যে দায়িত্ব রয়েছে তারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।
পুলিশ এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে বলেও উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার ০৫ অক্টোবর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় নেত্রকোনা মোহনগঞ্জ-মদন ও খালিয়াজুরী আসনের সংসদ সদস্য জনাব, সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জনাব, দেবদাস ভট্টাচার্য, মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল,নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নূর খান মিঠু, নেত্রকোনা জেলা প্রশাসক জনাব, শাহেদ পারভেজ,পুলিশ সুপার জনাব, মো. ফয়েজ আহমেদ, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”