শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৫

বাস-অটোরিকশা সংঘর্ষে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের কচুয়া উপজেলায় ওমর ফারুক (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন।
সোমবার কচুয়া-গৌরিপুর সড়কের ঘাগড়া বাজার নতুন পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক তেগুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ইব্রাহিম খলিল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবহনের বাসটি জব্দ করে এবং দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশাও উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।