শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৫

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : আনসার ভিডিপির জেলা সমাবেশ নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে। শান্তি,শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার ১লা অক্টোবর নেত্রকোনার স্থানীয় পাবলিক হলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই জেলা সমাবেশের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব, মো. আশিক নুরের সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব, মো.আশরাফ আলী খান খসরু এমপি।
মুখ্য আলোচক হিসিয়ে বক্তব্য রাখেন, ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কমান্ডার ড. মো. সাইফুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ তুহিন,সিনিয়র সহকারী জেলা কমান্ড্যান্ট এম এ সামাদ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব, আশরাফ আলী খান খসরু বলেছেন, আনসার ও ভিডিপি বাংলাদেশের একটি সর্ববৃহত সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনী সমাজে শান্তি শৃঙ্খলা ও জন নিরাপত্তায় যেমন অবদান রাখছেন, ঠিক তেমনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই বাহিনী আরও আন্তরিকতার সঙ্গে কাজ করবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে যারা বানচাল বা বিশৃঙ্খলার অপচেষ্টা করবে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে।
পরে বিভিন্ন ক্ষেত্রে শান্তিশৃঙ্খলায় ভালো অবদান রাখায় ১৫ জনের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”