বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৫

বৃষ্টিপাত বেড়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত কয়েক দিনে দেশে বৃষ্টিপাতের এলাকা বেড়েছে লঘুচাপের প্রভাবে। তবে আগের দিনের তুলনায় গতকাল রবিবার তা কিছুটা কমেছে। ফলে আজ সোমবার বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে, যা শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টি বাড়লে আগামী দুই দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে ঝোড়ো হাওয়ার আশঙ্কা না থাকায় দেশের সব সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূল থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। আগামী শুক্র বা শনিবারের পর বৃষ্টি আবার কমে আসতে পারে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে।