শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৫

নবনিযুক্ত প্রধান বিচারপতিকে নেত্রকোনায় নাগরিক সংবর্ধনা।

ডেইলি ক্রাইম বার্তা : নবনিযুক্ত প্রধান বিচারপতি জনাব, ওবায়দুল হাসানকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে শনিবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জে পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায়। নেত্রকোনার মোহনগঞ্জে এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনগঞ্জের পৌর মেয়র অ্যাড. লতিফুর রহমান রতন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনিযুক্ত প্রধান বিচারপতি জনাব, ওবায়দুল হাসান শাহীন। এসময় তিনি সংবিধান ও আইন সংরক্ষণ করার শপথ থেকে বিচ্যুত না হওয়ার অঙ্গীকার করেন।
প্রধান বিচারপতি আরো বলেন, আমি সংবিধান ও আইন সংরক্ষণ করব। রাগ-অনুরাগের বশবর্তী না হয়ে সবার প্রতি সমান আচরণ করব একজন বিচারককে এই শপথ নিতে হয়। একজন বিচারপতিকে প্রধান বিচারপতি হওয়া পর্যন্ত চারবার শপথ নিতে হয়। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত চারবার শপথ নিয়েছি। কখনো শপথের অঙ্গীকার থেকে বিচ্যুত হইনি-ভবিষ্যতেও হব না। শপথ থেকে বিচ্যুত না হওয়াই একজন বিচারকের দায়িত্ব ও কর্তব্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য জনাব, সাজ্জাদুল হাসান, জেলা প্রশাসক জনাব, শাহেদ পারভেজ, জেলা ও দায়রা জজ জনাব, শাহজাহান কবীর, পুলিশ সুপার জনাব, মো. ফয়েজ আহমেদ,জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক অ্যাড.শামছুর রহমান লিটন।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার জনাব, সাইফুর রহমান ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জনাব, মশিউর রহমান প্রমূখ।