ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৪ বস্তা ভারতীয় নিষিদ্ধ চিনি ও ২ টি ইঞ্জিন চালিত নৌকাসহ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটার মাঝেরছড়ার চরের কিনারা হইতে ৫ জন চোরাকারবারিকে শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছেন মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব, মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় এসআই মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে এসআই রফিজুল মিয়া সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ২৯/০৯/২০২৩ তারিখ মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তর ইউপির অর্ন্তগত বাঙ্গালভিটা মাঝেরছড়া গ্রামের চরের কিনারা হইতে ২টি কাঠ বডি ইঞ্জিন চালিত নৌকা বোঝাই ২৪ বস্তা, প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১২০০কেজি আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব, মোঃ এমরান হোসেন বলেন, চোরাচালান মামলা প্রক্রিয়াধীন আছে এবং আমাদের অভিযান চলমান থাকবে।