ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একরাতে মো: রেজাউল হোসেন নামে এক খামারির চট্টগ্রামের মিরসরাই থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। একরাতে পাঁচটি গরু চুরি হওয়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মাইজগাঁও গ্রামের মজিবুল ডিলার বাড়িতে এ ঘটনা ঘটে।
খামার মালিক রেজাউল হোসেন বলেন, মঙ্গলবার রাত ২টা পর্যন্ত গরুগুলো গোয়াল ঘরে ছিল। বুধবার ভোরে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরুগুলো নেই। দরজার তালা ভেঙে সব গরু নিয়ে গেছে চোরের দল। চুরি হওয়া গরুগুলো বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মাসুদ রানা জানান, মাইজগাঁও গ্রামে গরু চুরির খোঁজ খবর নিয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হবে এবং থানায় লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।