শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৯

ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, আর এ মরদেহ উদ্ধার হয়েছে ঢাকা রাজধানীর হাতিরঝিল মধুবাগ ব্রিজের নিচে ফুটপাত থেকে। গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মধুবাগ ব্রিজ সংলগ্ন ফ্লাইওভারের নিচে নিগার মোবাইল রেস্টুরেন্টের সামনে ফুটপাতের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কারিবেল হাসান বলেন, ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৬৫)। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার এই পরিচয় পাওয়া গেছে। যে পরিচয় পাওয়া গেছে তার ওপর ভিত্তি করে আমরা গৌরনদীতে সংবাদ দিয়েছি। সেখানে ওই নামের একজন জীবিত রয়েছেন। এখনো তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, আত্বীয়স্বজন পাওয়া যাচ্ছে না, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে রাত দেড়টায় ওই ব্যক্তির মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে হয়তো তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।