রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৭

৬টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৬টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে। আমার গ্রাম আমার দায়িত্ব,শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলার ৬টি ইউনিয়নের ৬টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে।
পূর্বধলা এপি ওয়ার্ল্ড ভিশন ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি ও ইয়ুথ ভিজিলিয়েন্স টিম এ বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষনা করেন। এ উপলক্ষে পূর্বধলায় মঙ্গলবার এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষনা উৎসব উদযাপন করা হয়েছে। পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার জনাব, মোঃ ফয়েজ আহমেদ।
সহকারী কমিশনার ভুমি নাজনীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন,অতিরিক্ত পুলিশ সুপার শিবলি সাদিক,পুর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম,ওয়াল্ডভিশন এপির নান্দাইল,সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডভোকেসি এন্ড সোসাল একাউন্টেবেলিটি কো-অর্ডিনেটর মোঃ জামাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারমান সিদ্দিকুর রহমান বুলবুল,হাফেজ মাওঃ মিজানুর রহমান, গ্রাম প্রতিনিধি মোঃ জুয়েল মিয়া প্রমুখ।