ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গাজীপুর প্রেস ক্লাবের (২০২৩-২০২৪) মেয়াদের। গাজীপুরে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গাজীপুর প্রেসক্লাবের সভা কক্ষে শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী। এ উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিদায়ী কমিটি অনুষ্ঠানিকভাবে নির্বাচিত কমিটির কাছে তাদের দায়িত্ব হস্তান্তর করেছেন।
বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী সভাপতি অধ্যাপক মাসুদুল হক অনুষ্ঠানিকভাবে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতির কাছে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।