শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৫

এক ব্যক্তি নিহত টমটম উল্টে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যাটারিচালিত ইজিবাইক টমটম উল্টে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম আলমবাজার আঞ্চলিক সড়কে চাঁন মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরো চারজন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমবাজার থেকে একটি টমটম উত্তর সাঙ্গরের উদ্দেশে রওনা দেয়।
পথে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি উল্টে যায়। এতে চাঁন মিয়াসহ ৫ যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন ডাক্তার। তিনি উত্তর সাঙ্গর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
এ ছাড়া মন্নাফ মিয়া নামের এক যাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বানিয়াচং থানার ওসি জনাব, দেলোয়াড় হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।