শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৫

এক যুবকের আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক কলহের জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জে মাসুদ আলম (৩৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
মাসুদ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওনোয়াখালীর বেগমগঞ্জের মৃত আলী আজমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সবার অগোচরে শনিবার ভোর রাতে ঘরের বাঁশের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে মাসুদ। সকালে পরিবারের সদস্যরা ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মীর জাহিদুল হক রনি বলেন, আত্মহত্যা ঘটনার পর অনেক কথা আসে এবং আমরা যাচাই বাচাই করে দেখছি।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।