শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৫

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস বরিশালের গৌরনদীতে পালিত।

ডেইলি ক্রাইম বার্তা : ৮ সেপ্টেম্বর শুক্রবার “পরিবর্তনশীল ও শান্তিপূর্ন সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্য কে ধারন করে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে গৌরনদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি বের হয়ে উপজেলা প্রধান সড়ক পদক্ষিন করে। উপজেলা সভাকক্ষে এ আলোচনা সভা উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চক্রবর্তী, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার চুন্নু ফকির, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, গৌরনদী ফায়ার সার্ভিস এর সদস্য সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”