শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৭

নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ নেত্রকোনা কলমাকান্দায় উব্দাখালী নদী থেকে উদ্ধার করেছেন থানা পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের কেশবপুর গ্রামের কালীমন্দিরের সামনে উব্দাখালী নদী থেকে এ অজ্ঞাত মরদেহটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় কেশবপুর গ্রামের কালী মন্দিরের সামনে উব্দাখালী নদীর পাড় থেকে দুর্গন্ধ আসছিল।
স্থানীয় বাসিন্দারা নদীর কিনারায় গিয়ে দেখতে পান, একটি মানুষের মরদেহ ভাসছে। মরদেহটির শরীরে পচন ধরেছে। মরদেহটি বেশ কয়েকদিন আগের হবে বলে ধারণা করছেন স্থানীয়রা। পরে পুলিশকে ৯৯৯-এ ফোন করে খবর দেওয়া হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবুল কালাম (পিপিএম) বলেন, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।