শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১১

বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোমবার (৪ সেপ্টেম্বর) বিদ্যুৎস্পর্শে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তেরকান্দা গ্রামে।
মৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের নিজসরাইল গ্রামের লোকমান মিয়া (২৯), আমজাদ (১৮) এবং একই উপজেলার ঝিলুকদারপাড়া গ্রামের বাসিন্দা শরীফ (১৫)।
এলাকাবাসীর বরাতে সরাইল থানার ওসি জনাব, মো. এমরানুল ইসলাম জানান, দুপুরে নির্মাণ শ্রমিক লোকমান তার দুই সহযোগী আমজাদ ও শরীফকে নিয়ে তেরকান্দা গ্রামের এক বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীরে রডের কাজ করছিলেন। রডের পিলার দাঁড়া করানোর সময় ওপরে থাকা হাইবোল্টেজের বিদ্যুতের তারে রডে জড়িয়ে গেলে তারা তিনজনই বিদ্যুৎয়াতি হন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।