ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছেন র্যাব। দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পর মো. রায়হান (৩৮) নামে এ আসামিকে আটক করা হয়।
নওগাঁর ধামইরহাট উপজেলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রায়হান জয়পুরহাট জেলার ধলাহার এলাকার ওছিম উদ্দিনের ছেলে।
র্যাব-৫ এর জয়পুরহাটের ভারপ্রাপ্ত কমান্ডার জনাব, রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।