শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১১

ট্রাকচাপায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় ইশতিয়াক হোসেন খান (৬০) নামে ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শান্ত মোল্লা ও মো. হৃদয় জানান, চৌরাস্তায় একটি বাস থেকে নামার পর তিনি রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইশতিয়াকের স্ত্রী শিউলি খান জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বুরুমদি গ্রামে। তবে পরিবার নিয়ে রাজধানীর শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় থাকেন।
প্রতি সপ্তাহে তিনি গ্রামের বাড়িতে যান বাড়িঘর দেখাশোনার জন্য। গত বৃহস্পতিবার তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। শনিবার সন্ধ্যার পর সেখান থেকেই শান্তিবাগের বাসায় ফিরছিলেন। তার ফোন থেকেই দুর্ঘটনার খবর পান তারা।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ট্রাকচাপায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।