শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২১

মামলার আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) হত্যা, উগ্রবাদ ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগের ২৫টি মামলার আসামি সাদেকুল ইসলামকে গ্রেফতার করেছে। রংপুরের পীরগাছা রেলস্টেশন এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার জনাব, মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হত্যা মামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ২৫টি মামলা রয়েছে তার নামে। এসব মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তিনি। দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার নশরতপুর মকবুল হোসাইন মুন্সীর ছেলে সাদেকুল।
তিনি বলেন, সাদেকুলের বিরুদ্ধে দিনাজপুরের চিরিরবন্দর থানায় ২৫টি মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে তিনি ২০১৬ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানিয়েছেন এটিইউয়ের পুলিশ সুপার জনাব, ছানোয়ার হোসেন।