শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৭

মাদক চোরাকারবারি কারাগারে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেমরা থানা পুলিশের অভিযানে ঢাকা রাজধানীতে চোলাই মদসহ গ্রেফতার দুই মাদক চোরাকারবারিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা-চনপাড়া ব্রিজসংলগ্ন থেকে মদ বিক্রির সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করেন পুলিশ।
রোববার দুপুরে তাদের আদলতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, ডেমরার তাম্বুরাবাদ এলাকার আমির হোসেন (৩৪) ও একই এলাকার মো. মনির হোসেন (৩৪)।
এ বিষয়ে শনিবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশ অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, গ্রেফতার আমির ও মনির বিভিন্ন এলাকা থেকে চোলাই মদ সংগ্রহ করে ডেমরা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।