শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৭

লাশ উদ্ধার এক শিশুর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নালায় পড়ে চট্টগ্রামে ইয়াছিন আরাফাত নামের নিখোঁজ হওয়া ১৮ মাস বয়সের শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৮ আগস্ট) সকালে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশু ইয়াছিন আরাফাত নগরীর রঙ্গীপাড়া এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।
এর আগে, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় কে এম হাশেম টাওয়ারের পাশে নালায় নিখোঁজ হয় শিশুটি।
স্থানীয়রা জানান, খেলতে গিয়ে অথবা রাস্তায় হাঁটতে গিয়ে শিশুটি সেখানে পড়ে যায়।
প্রাথমিক অবস্থায় শিশুটি কীভাবে ড্রেনের কাছে গেলো সেটি এলাকার সিসিটিভি ফুটেজ দেখে জানার চেষ্টা চলছে বলে নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার জনাব, শফিকুল ইসলাম জানান। পরবর্তীতে তিনি আরও জানান, ওই শিশুর নালায় পড়ে যাওয়ার স্থানটি সিসিটিভির আওতার বাইরে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।