শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৮

আহত ইজিবাইক চালকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপ ও ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে আহত হওয়ার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় চাঁন মিয়ার মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
চাঁন মিয়া ইন্দুরকানী উপজেলার কলারণ গ্রামের আয়নাল হকের ছেলে। চন্ডিপুর ইউপির ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন হিরু সাংবাদিকদের কাছে চাঁন মিয়ার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ইজিবাইক চালক চাঁন মিয়া আহত হওয়ার পর তাকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।