শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৭

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ঢাকা রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামের সামনে মো. শাহজাহান (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ আগস্ট) আনুমানিক ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইজাজ মিয়া জানান, খবর পেয়ে বনানী আর্মি স্টেডিয়ামের সামনে থেকে আহত ট্রাকচালককে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত শাহজাহান ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পাইকশা গ্রামে আল-কাসাপের ছেলে। এ ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যানটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।