শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪০

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা : পুকুরের পানিতে ডুবে নেত্রকোনার আটপাড়া উপজেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিঁধ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ইব্রাহিমের ছেলে ইরফান (৬) ও মস্তুরের মেয়ে খাদিজা (৪)। এরা দুজন সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় ইউপি সদস্য হুমায়ূন জানান, সকালে বাড়ির পুকুরের পাশে খেলাধূলা করছিল ইরফান ও খাদিজা এক পর্যায়ে দুজনেই পানিতে পড়ে ডুবে যায়।
তাদের দেহ পুকুরে ভাসতে দেখে ইরফানের মা এবং তখন তাদের উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম,উপজেলা নির্বাহী মো. শাকিল আহমেদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারবর্গকে সমাবেদনা জানান ও আর্থিক সহায়তা প্রদান করেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”