শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫০

যুবকের মৃত্যু ছুরিকাঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শুক্রবার রাতে ঠাকুরগাঁও পৌরসভায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইস্টফান তিরকী (৪৬) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক মো. মামুনুর রশিদ জানান, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি পৌরসভার পরিষদ পাড়ার রবি ড্রাইভারের বাসার সামনে নিহত ইস্টফান তিরকীকে গুরুতর জখম অবস্থায় অন্ধকারে পড়ে থাকতে দেখেন। পরে তারা আহত ইস্টফানকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সালাম জানান, ইস্টফান তিরকীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।