শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫০

আমেনা বেগম হোমিও প্যাথিক মেডিকেল কলেজে জাতীয় শোক দিবস পালন।

ডেইলি ক্রাইম বার্তা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে কলেজ মিলনায়তনে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক কূলের নয়ন মনি শহীদ আবদুর রব সেরনিয়াবাত সহ অনেক লোকজন ঘাতকের হাতে ১৫ই আগষ্ট নির্মম ভাবে নিহত হন। সে সকল নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত, আলোচনা সভা আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ সাইদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য আবদুছ ছালেক মামুন, আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃমণীষ বিশ্বাস,ডাঃ জনার্ধন চ্যাটাজী ডাঃ হাফজুর রহমান রিয়াদ,ডাঃ নুরুল আনোয়ার, ডাঃ শাহ জালাল,ডাঃ পঙ্কজ হালদার,ডাঃ রণজিত বাড়ৈ,ডাঃ সুরেশ ঢালী,ডাঃ নাসির উদ্দিন, ডাঃ বেল্লাল উদ্দিন, ডাঃ উৎপল চক্রবর্তী, ডাঃ মরিয়ম সুলতানা, ডাঃ নমীতা শাহা, ডাঃ দিপালী রানী,ডাঃ মিঠু বাড়ৈ,ডাঃসাথী রানী,ডাঃ সিদ্ধিসর,ডাঃ শরীফ আবদুল আহাদ,ডাঃ হুমায়ুন কবির, ডাঃ রাহাদ আলম,ডাঃ সেলিম হোসেন, ডাঃ আল আমিন, ডাঃ তানিয়া, ডাঃ সাইদুল ইসলাম, কলেজ স্টাফ আহম্মেদ কোরাইশি,সোহাগ, বিনয় কৃষ্ণ শিয়ালী প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ডাঃ মহিউদ্দিন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”