শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০২

বিজিবি’র হাতে ইয়াবাসহ দুইজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয় ৪০ হাজার পিস ইয়াবাসহ উখিয়ার উপজেলার পালংখালীতে দুই মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার ৩৪-ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা।
শনিবার (১২ আগস্ট) পালংখালীর আঞ্জুমান পাড়ায় খায়ের ঘের নামক স্থানে এই অভিযান করে ইয়াবাসহ হাতে নাতে তাদের আটক করা হয়।
আটককৃত মাদককারবারী আঞ্জুমান পাড়ার মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ আরাফাত (২০) ও একই এলাকার মোঃ আব্দু ছালামের ছেলে মোঃ সিফাত (১৯)।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে সত্যতা নিশ্চিত করেন এবং তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কিছু মাদককারবারি মায়ানমার থেকে ইয়াবা এনে ক্রয়-বিক্রয় করবে। এমন তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবির একটি চৌকস অভিযানিক টিম তাদের লক্ষ্য করে অভিযান চালায় এবং এতে হাতে নাতে তাদের মাদকসহ গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।