ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাতপরিচয় ঢাকা রাজধানীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে শাহবাগের কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম।
তিনি জানান, খবর পেয়ে কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনি থেকে এক অজ্ঞতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, নিহত ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কোনো কারণে মৃত্যু হতে পারে।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।