শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০২

ছিনতাইয়ের ঘটনায় আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাই ও হামলার ঘটনায় নয়জনকে আটক করেছে পুলিশ আর এ ঘটনা গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে। বৃহস্পতিবার (১০ আগস্ট) অভিযান চালিয়ে টঙ্গী রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার বেলা ১১টায় আটকের তথ্যটি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ফেরদৌস আহমেদ বিশ্বাস।
আটককৃতরা হলেন, মেহেদী হাসান জয় (২৬), মো. রনি (৩৫), রবিউল হাসান (৪০), মো. স্বাধীন (৩০), মো. সাইফুল ইসলাম জাকির (২৫), মো. মাসুদ (২৭), মো. নাসির (২০), মো. নয়ন হাসান (২৮) ও মো. আশিক (২২)।
ওসি জনাব, ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, রাত সাড়ে ১০টায় টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগনালে (আকিজ বেকার্সের পেছনে) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। এতে টিটিইসহ কয়েকজন যাত্রী আহত হয়। ট্রেনের যাত্রীদের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও টঙ্গী পূর্ব থানা পুলিশ টঙ্গীর রেলস্টেশনের আশপাশে অভিযান চালায়। এ সময় নয়জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, ২টি সুইস গিয়ার চাকু ও ছিনতাই হওয়া কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, ছিনতাইয়ের ঘটনায় রাতভর টঙ্গীর কেরানিরটেক বস্তি, তিস্তার গেট, ব্যাংকের মাঠ বস্তিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে আটক করে রেলওয়ে পুলিশ। আটকদের ঢাকার কমলাপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।