শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১২

স্বর্ণের বার ছিনতাই এবং গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক স্বর্ণ ব্যবসায়ীর ১৪টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর এ ঘটনা চট্টগ্রাম নগরের হাজারী গলির। ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়ন্ত বণিক, প্রবীর বণিক, আব্দুর রউফ, মো. মাঈনুদ্দীন হাসান তুষার ও শ্রাবণী বণিক। গতকাল বুধবার কোতোয়ালি থানার উপপরিদর্শক মোমিনুল হাসান সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছয়টি স্বর্ণের বার এবং স্বর্ণের বার বিক্রির ছয় লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।