ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন নওরীন নুসরাত স্নিগ্ধা (২৬) নামের এক নববধূ। মঙ্গলবার বিকেলে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় এই ঘটনা ঘটে। পুলিশ নুসরাতের লাশ উদ্ধার করেছে।
নওরীন নুসরাত (২৬) টাঙ্গাইলের ইসলামবাগ এলাকার খন্দকার নজরুল ইসলামের মেয়ে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।