শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১২

ভারতীয় রুপিসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩ লাখ ভারতীয় রুপিসহ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে সোহেল মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
সোমবার (৭ আগস্ট) বিকাল ৫টার দিকে ওই ব্যক্তিকে আটক করে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মোহনপুর বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা। আটককৃত সোহেল পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার গবিন্দপুর গ্রামের বাসিন্দা।
মোহনপুর বিজিবি ক্যাম্প কমাণ্ডার নায়েক সুবেদার মো. সেলিম মিয়া বলেন, সোমবার বিকালে মহিষখলা বাজারে আটককৃত লোকটির ঘোরাঘুরি দেখে আমাদের সন্দেহ হলে আমরা তাকে হাতেনাতে আটক করি।
এ সময় তার কাছ থেকে ৩ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।