বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৪

বাড়তে পারে বৃষ্টি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। এর প্রভাবে আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার সকালে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।