রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২২

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবাসিক এলাকার এক বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন, আর এ ঘটনা নারায়ণগঞ্জের ফতুল্লায়। শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিস্ফোরণ ঘটনায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, মো. আলম (৩৫), মো. রমজান আলী (২২) ও মো. সিফাত (১২)। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় তারা চাকরি করতেন।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা তাদের এক সহকর্মী বলেন, আমরা সবাই একটি কোম্পানিতে চাকরি করি। রাতে নিজেরা রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং এতে তিনজন দগ্ধ হন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আলমের ৭২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রমজানের ৫৮ শতাংশ ও সিফাতের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।