রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২২

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা এর মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান ২০২৩ এর উদ্বোধন ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
শনিবার (২২ জুলাই) ঢাকা রাজধানীতে সকাল সাড়ে ১০টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার পরিচালক মু. আসাদুজ্জামান।
মু. আসাদুজ্জামান বলেন, দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার পক্ষ থেকে এ বছর সকলকে কমপক্ষে একটি বনজ, একটি ফলদ ও একটি ভেষজ চারা রোপণ ও কমপক্ষে দুটি চারা বিতরণের আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গাছ লাগানোর পরামর্শ থাকবে। সাথে সাথে বাসার ছাদেও বৃক্ষরোপণ করা দরকার।
এ সময় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্যরা, শেরে-বাংলা নগর অঞ্চলের অঞ্চল পরিচালক ও সহকারী অঞ্চল পরিচালকসহ প্রমুখ।