ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানিতে ডুবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
মৃত শিশুরা হলো আলোকদিয়া মধ্যপাড়া গ্রামের শামীম হোসেনের ছেলে আবু হুরায়রা (৭) ও আলোকদিয়া দক্ষিণ পাড়া এলাকার আবুল হাশেমের ছেলে সিয়াম (৬) এবং তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়দের থেকে জানা যায়, এদিন বিকেলে আলোকদিয়া চরের পানির মধ্যে খেলতে যায় ওই দুই শিশু। খেলতে খেলতে তারা সবার অজান্তে পানিতে ডুবে যায়। সন্ধ্যার পর মা-বাবা তাদের খুঁজতে বের হন। এক পর্যায়ে আলোকদিয়া চরের পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুর দেহ দেখতে পান তারা।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এনামুল হক জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্বজনরা নিহতদের লাশ নিয়ে গেছে।