শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২০

সাবেক আইন সচিবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক দুলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল (বুধবার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। এর আগে তার কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়। তিনি স্ত্রী, দুই মেয়েসহ বিপুল সংখ্যক আত্বীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। সূত্র: বাসস