রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৬

গোসল করতে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে গোসল করতে নেমে ঢাকা রাজধানীতে। মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের লেকে মো. হামজা নামে ওই তরুণের মৃত্যু হয়।
মঙ্গলবার এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আমিনুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার বোটানিক্যাল গার্ডেনের লেকে চাচা-ভাতিজা গোসল করতে নামেন। চাচা সুমন সরকার উঠতে পারলেও হামজা ভালোভাবে সাঁতার না জানার কারণে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে হামজার মরদেহ উদ্ধার করেন।
ওসি আরও জানান, হামজা স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। মিরপুরের রূপনগর এলাকায় তাদের বাসা। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি এলাকায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।