মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১৫

একজনের বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শুক্রবার (৯ জুন) রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোসলেম মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত মোসলেম মোল্লা ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরদুইয়ার গ্রামের আলম মোল্লার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার তাড়াইল-সদরপুর আঞ্চলিক সড়কের চরদুইয়ার গ্রামের আলমের মোড় নামক স্থানে নির্মাণাধীন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মোসলেম মোল্লা।
নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মুন্সি মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।