সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৩

বজ্রপাতে নিহত একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিলে মাছ ধরতে গিয়ে নেত্রকোনার মদনে বজ্রপাতে জয়নাল আবেদিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ২৩ মে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের সামনের বিলে মাছ ধরতে গেলে সেখানে বজ্রপাতে মারা যান তিনি।
জয়নাল আবেদিন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিক ভাবে ৩০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, শাহ আলম মিয়া দুপুরে নিহতের গ্রামের বাড়িতে গিয়ে তার ভাইয়ের হাতে অনুদান তুলে দেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জয়নাল আবেদিন মঙ্গলবার সকালে বাড়ির সামনে বিলে মাছ ধরতে যায়। এ সময় হালকা বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাত ঘটে। এতে জয়নাল আবেদিন আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মো. শাহ আলম মিয়া বলেন, বজ্রপাতে জয়নাল আবেদিন নামে একজন কৃষক মারা গেছেন। সংবাদ পেয়ে আমি তার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেই এবং প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।