সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩২

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উদযাপন বরিশালের বাবুগঞ্জে।

ডেইলি ক্রাইম বার্তা : ১৬২ তম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারে অপসংস্কৃতি রোধ ও সুস্থ সংস্কৃতির বিকাশে উত্তরণ সাংস্কৃতিক সংঘের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তরণ সাংস্কৃতিক সংঘের সভাপতি কবি কাজী বোরহানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় এ বক্তব্য রাখেন কবি প্রফেসর আব্দুল হাকিম, অধ্যাপক নজরুল ইসলাম, কবি মোস্তফা হাবিব, ডা মনীষ চন্দ্র বিশ্বাস, কবি জাহাঙ্গীর হোসেন বাচ্চু, মোঃ শাহিন আহমেদ, প্রভাষক প্রকাশ চন্দ্র রায়, কবি উৎপল চক্রবর্তী, কবি তরুন চক্রবর্তী প্রমুখ। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা ছড়া ও সংগীত পরিবেশন করেন স্থানীয় কবি ও শিল্পীরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”