সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৭

আগুনে পুড়েছে ঘর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগুনের ঘটনা ঘটেছে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে টেকনাফের লেদা ২৪নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সহোযোগিতায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ সময় প্রায় ৪০টি রোহিঙ্গা ঘর এবং ৩টি এনজিও লানিং সেন্টার আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল হালিম।
তিনি জানান, রোহিঙ্গাদের শেড থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।