বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৩

কিছু বিভাগে বৃষ্টির সম্ভাবনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গতকাল মঙ্গলবার তাপমাত্রা কমেছে দেশের বিভিন্ন জায়গায়। তবে অস্বস্তিকর গরম কমেনি। প্রচণ্ড গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছে। অনাকাঙ্ক্ষিত এই দুর্ভোগের জন্য আন্তরিক সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব, নসরুল হামিদ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রতিদিনই বাড়ছে। এতে ঘাম হবে, ভাপসা গরমের অনুভূতি বাড়বে। এ পরিস্থিতি থেকে রক্ষা পেতে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি। আজ বুধবার ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।