ডেইলি ক্রাইম বার্তা : এসো হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্লানে শুচি হোক ধরা। প্রতি বছরের ন্যায় এবারও নেত্রকোনার ৪ নং সিংহের বাংলা ইউনিয়নে নানান আয়োজনে বাংলা নববর্ষ- ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ এপ্রিল সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যানের আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সিংহের বাংলা ইউনিয়ন মাঠ চত্বরে এসে শেষ হয়। এসময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।
অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলী আহসান সুমনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার বৃন্দ সংরক্ষিত মহিলা আসনে মেম্বার বৃন্দ।
এছাড়াও ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অএ ইউনিয়নের বিভিন্ন স্কুল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”