সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৭

ঈদে সড়ক পথে নিবিঘ্নে যাতায়াত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের মন্ত্রী জনাব, ওবায়দুল কাদের এমপির সভাপতিত্বে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক পথে নিরাপদ যাত্রী যাতায়াত নিবিঘ্ন করার লক্ষ্যে রোববার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে।
জেলা প্রশাসক জনাবা, অঞ্জনা খান মজলিশ সভায় যুক্ত হন। সভায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব, মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব, মো. নজরুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. সেলিম মিঞা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, মদন পৌর মেয়র মো. সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”