সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৭

ভোক্তা অধিকারের অভিযানে বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা : তদারকিমূলক অভিযানে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় বাটাজোর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ০৬ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ২৪,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ৮ এপ্রিল শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক বরিশাল মহোদয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব, অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক জনাবা, সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাবা, সুমি রানী মিত্র।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল এপিবিএন-১০ এর একটি চৌকস টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”