শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৩

মৃত্যু এবং আক্রান্ত করোনাভাইরাসে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে মহামারী করোনাভাইরাসে এক লাখ ৪২ হাজার ৬৪০ জন। মারা গেছে ৭৯৮ জন মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৯৯ লাখ ৭২ হাজার ১৮৭ জনে। মোট মৃতের সংখ্যা ৬৮ লাখ ১৮৯ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৫৯২ জন।
গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিল এক লাখ তিন হাজার ১৬১ জন। মারা গেছে এক হাজার ৭৬৯ জন মানুষ।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৩৪৭ জনে। মোট মারা গেছে ১১ লাখ ৪৫ হাজার ৬৬১ জন।