সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৫

রান্নাঘর আগুনে পুড়ে ছাই ফরিদপুরের নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা : হঠাৎ রান্নাঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেলেও অল্পের জন্য রক্ষাপেল বসতঘর, আর এ ঘটনা ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে।
১৩ ফেব্রুয়ারী সোমবার বেলা ৩ টার দিকে রাধানগর সোবাহান শেখের রান্না ঘরে হঠাৎ করে আগুন জ্বলে উঠে। বাড়ির লোকজনের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিবিয়ে ফেলে। রান্না ঘরের চুলা থেকে আগুন লেগেছে বলে বাড়ির লোকজন জানান। লোকজন ছুটে এসে আগুন নিবিয়ে ফেলার কারনে অল্পের জন্য রক্ষা পেল বসতঘর। রান্না ঘরে পুড়ানোর জন্য জমানো লাকড়ি থাকায় আগুনের লেলিহান শিখা অনেক সময় নিয়ে জ্বলতে দেখা যায়। সোবাহানের স্ত্রী জাহানারা বেগম বলেন আমরা ঘরে ছিলাম হঠাৎ করে বাচ্চারা আগুন আগুন বলে চিৎকার দিলে আমরা ঘর থেকে বের হই এবং দেখি রান্না ঘর আগুনে পুড়ছে। তখন আমরা সবাই আগুন আগুন বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিবিয়ে ফেলে। যে কারনে বসতঘর আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”