ডেইলি ক্রাইম বার্তা : ফরিদপুর নগরকান্দায় কোন শিশুর জন্মের কথা শুনা মাত্র নিজেই ছুটে যাচ্ছেন বাড়ি বাড়ি এবং দিচ্ছেন শিশুদের জন্ম সনদ সহ পরিবারের হাতে মিষ্টি ও শিশুদের বিছানা কোলবালিশ। এ খবর উপজেলার সকল ইউনিয়নে চেয়ারম্যান ও জনগণের কাছে বার্তা হিসাবে পৌঁছায়। যে কারনে খবর পেয়ে উপজেলায় ইউএনও’র কাছে ছুটে আসেন দুই নারী। ৫ জানুয়ারী রবিবার সকালে দুই নারীর শিশু সন্তানের জন্য তাদের হাতে তুলে দেন বিছানা কোলবালিশ। নারীরা হলেন লস্কারদিয়া ইউনিয়ন এর বাগুটিয়া গ্রামের সাহালম মুন্সির স্ত্রী মেলা খাতুন। তার কোলে দেড়মাস বয়সী জুবায়ের নামে এক পুত্র সন্তান। অপর নারী হলেন একই ইউনিয়নের গোড়াইল গ্রামের রিপন মাতুব্বর এর স্ত্রী মনোয়ারা বেগম। তার কোলে দেড় মাস বয়সী রিসমা নামে এক কন্যা সন্তান। দুই পরিবারের দুই শিশু সন্তানের জন্য বিছানা বালিশ সহ মিষ্টির প্যাকেট তুলে দেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ মঈনুল হক। এসব বিতরনের সময় তার সাথে ছিলেন নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”