ডেইলি ক্রাইম বার্তা : এখন তীব্র শীত প্রবহমান। দক্ষিণাঞ্চলের জেলা উপজেলা গুলোতে হিমেল হাওয়া কনকনে ঠান্ডায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে শীতের দাপট কমানোর চেষ্টা করছে অনেকেই। বইছে শৈত্যপ্রবাহ শীতে জনজীবন বিপর্যায়।
পাঁচদিনের শৈত্য প্রবাহর প্রভাবে নেমে এসেছে হাড়কাঁপানো শীত, ঘরমূখি হয়ে পড়েছে খেটে খাওয়া দিনমজুরসহ অসহায় ও সাধারন মানুষ,শীতে তীব্রতা এতোটাই উষ্ণ গরম পোষাক এমনকি লেপ ও কম্বল গাঁয়ে দিয়েও গরম হচ্ছে শরীরসহ হাত পা। গত পাঁচ দিন ধরে সূর্যের আলোর মুখের দেখা না মিললেও কুয়াশার চাদরে অভয়ারণ্য ও ঢেকে আছে আকাশসহ চারপাশ’টা, প্রকৃতির গাছপালা ও ঘর বাড়ী কিছুই দেখা মিলছেনা ঘনকুয়াসায়,সেই সাথে মৃদু বাতাস থাকায় শীতের তীব্রতা অনেক বেশি হাত পা ঠান্ডায় জমে আসার মতো দিনের বেলায় শীতের তীব্রতা একটু কম অনুভব হলেও রাতের আধারে দ্বিগুণ অনুভব হয় শীত। সকালের শুরুতে ঘনকুয়াসার কারণে সামনে কিছুই অনুভব ও দেখা যায়না।মহাসড়কের দূরপাল্লার পরিবহন ও উপজেলা সড়ক গুলোতে দিনের বেলায় ছোট বড় সকল যানবাহনে লাইট জ্বালিয়ে গাড়ীগুলো চলাচল করছে, বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার কোথাও কোথাও দেখা গেছে গ্রামগঞ্জের অসহায় নারী পুরুষ মিলেমিশে বাড়ী উঠনে কিংবা রাস্তার পাশে খড়কুটো ও কাঠখড়িতে আগুন জ্বালিয়ে শীতের উষ্ণতা নিবারণ করার চেষ্টা করছে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”